আগামীকাল শুক্রবার ঢাকা-১১ আসনের বাড্ডা ও ভাটারা এলাকায় জনসংযোগ করবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
কর্মসূচি অনুযায়ী, প্রথমে আফতাবনগরের এল ব্লক জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি। এরপর সাড়েদাগার সোসাইটি ও ছোলমাইদ হাইস্কুল সংলগ্ন এলাকায় জনসংযোগ করবেন।
এ সময় এলাকার জনদুর্ভোগ, পানির সংকটসহ বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন নাহিদ ইসলাম।